কলকাতা, ৪ আগস্ট, (হি.স.): দক্ষিণ কলকাতায় হিন্দু মেয়েদের হেনস্তা হওয়া নিয়ে সোমবার ভিডিয়োতে (এই ভিডিওর সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি) একটি অভিযোগ নেটনাগরিকদের নজর কেড়েছে।
২ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিওতে এক তরুণী অভিযোগ করেছেন, রবিবার সন্ধ্যায় তাঁরা কয়েকজন বন্ধু রবীন্দ্র সরোবরে গিয়েছিলেন। সেখানে একদল মুসলিম মেয়ে আল্লা হু আকবর ধ্বণি দিতে থাকে। এক হিন্দু মেয়েকেও সেই ধ্বণি দেওয়ানোর চেষ্টা করেন। হিন্দু মেয়েটি তা অস্বীকার করলে তাঁকে মারা হয়। এ নিয়ে দুপক্ষের বচসা হয়।
এর পর অভিযোগকারিনী প্রশ্ন তুলেছেন, “আমরা কোথায় বাস করছি? এটা কি বাংলাদেশ? এদের এখানে থাকার জায়গা দেওয়া হচ্ছে! কোথায় চলেছি আমরা? আমরা ঢাকুরিয়া লেকেও আসতে পারবো না? আমরা কি বাড়িতে বসে থাকবো?
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
