মুর্শিদাবাদ, ২৭ জুলাই (হি.স.): প্রচুর পরিমাণে মাদক-সহ ৩ জনকে শনিবার গভীর রাতে রঘুনাথগঞ্জের তেঘরি বাঁধের কাছ থেকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, জিয়াবুল শেখ, মাসাদুল শেখ ও আব্দুল গফফর শেখ নামে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, শনিবার গভীর রাতে রঘুনাথগঞ্জের তেঘরি বাঁধের কাছে এই তিনজনের হেফাজত থেকে প্রায় চারশো গ্রামের বেশি হেরোইন বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা পাচারের জন্য ওই মাদক নিয়ে যাচ্ছিল বলে অনুমান পুলিশের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদের সঙ্গে কোনও চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
