মির্জাপুর, ২৮ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ দুর্ঘটনা। জেলার কাটকা গ্রামের কাছে প্রয়াগরাজ–বারাণসী জাতীয় সড়কে শুক্রবার সকালে দুর্ঘটনায় প্রাণ হারায় ৪ জন। পুলিশ সূত্রে জানা গেছে , প্রয়াগরাজের দিকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো কন্টেনারে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা দুই জন শ্যাম কৃষ্ণ (৫৫) ও তার ছেলে অনুরাগ যাদব (৩০)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়।আহত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোট চারজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ।
এক পুলিশ আধিকারিক জানান , মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
