দাতিয়া, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় রবিবার সকালে শহরের সনকুআ ঘাটে তর্পন করার সময় ছয় শিশু নদীতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। ছয়জনের নাম হল চন্দু (১৬), সংস্কার (৯), দেব (৭), কঞ্চন (১১) এবং করিশ্মা (১৯) কে নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সিমরন (৯) নামের একটি মেয়ে এখনও নিখোঁজ।
এদিন প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঘাটে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল না। উপস্থিত ছিল মাত্র দুই জন দুর্যোগ ব্যবস্থাপনার কর্মী। স্থানীয় স্টিমারের ডিজেল না থাকার কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়। খবর পেয়ে এসডিআরএফ এবং স্থানীয় উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরীর খোঁজে অভিযান এখনও চলছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
