নয়াদিল্লি ,২৫জুন (হি.স.): দেশের জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ সম্বিত পাত্র সংবাদমাধ্যমের কাছে জানান , অতীতের ভুলগুলি ভবিষ্যতে কোনও গণতান্ত্রিক দেশে পুনরাবৃত্তি হবে না, সেটাই আমাদের সকলের কাম্য। তাই এই বিষয়টিকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে এই দিনটিকে কালো দিন হিসাবে পালন করছে। কংগ্রেস দলের সভাপতি খাড়গে জি প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কথা বলতে যে ভাষা ব্যবহার করেছেন তা সত্যিই নিন্দনীয়। খাড়গে হোক বা জয়রাম রমেশ, তাঁরা জানেন না জরুরি অবস্থার সময় ভারতীয়দের কী ধরণের নির্যাতন সহ্য করতে হয়েছিল। রাতারাতি প্রায় দেড় লক্ষ মানুষকে কারাবন্দি করা হয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
