মুর্শিদাবাদ, ২৩ আগস্ট, (হি.স.): এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগে তোলপাড়। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এক ছাত্রী তাঁর সহপাঠীর বিরুদ্ধে হুমকি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন।
শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রীর সহপাঠী নন, তবে একই কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রে দু’জনের মধ্যে পরিচয় হয়েছিল। অভিযোগকারিণী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। অন্যদিকে, অভিযুক্ত যুবক কলকাতার একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন।
অভিযোগ, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছে, দিয়েছেন একাধিকবার হুমকি। এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
