ভাঙড়, ১৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বোমা উদ্ধার। ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় আইএসএফ পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই বোমা। শুক্রবার সকালে খবর পেয়ে গ্রামে যায় কাশীপুর থানার পুলিশ। আইএসএফ পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে ফেলা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আইএসএফ পঞ্চায়েত সদস্য পলাতক। বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
