তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৯ সেপ্টেম্বর (হি.স.) : তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল মহিলার। গুরুতর আহত মৃতার স্বামী। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তেলিয়ামুড়া থানার অধীন বড়মুড়ায়। মৃতার নাম সোমা রানী দেববর্মা।
জানা গিয়েছে, সোমা রানী দেববর্মা ও তাঁর স্বামী একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন। তখন তেলের ট্যাঙ্কার ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন ওই দম্পতি। তেলিয়ামুড়ার দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোমা রানী দেববর্মাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মৃতার স্বামী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
