প্রয়াগরাজ, ২৯ জুন (হি.স.): গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে গেল চতুর্দশী এক কিশোরী। খবর পেয়ে তড়িঘড়ি হয়ে পুলিশ দল ডুবুরিদের নিয়ে তল্লাশি চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে রবিবার দারাগঞ্জ থানা এলাকার সঙ্গমে।
পুলিশ জানিয়েছে, সারাই মামারেজ থানা এলাকার বাবুপুর বেন্দো গ্রামের বাসিন্দা সূর্য বালি প্যাটেলের ১৪ বছর বয়সী মেয়ে বর্ষা প্যাটেল রবিবার বাড়ির চার জনের সঙ্গে স্নান করতে এসেছিল। সঙ্গমে স্নান করার সময় হঠাৎ সে ডুবে যেতে শুরু করলে তার সঙ্গে আসা মেয়েরা চিৎকার করতে শুরু করে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন পৌঁছানোর আগেই সে জলে ডুবে যায় । খবর পেয়ে পুলিশ দল ডুবুরিদের নিয়ে তল্লাশি শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / পাপিয়া
