কলকাতা, ১০ জুলাই (হি.স.): কেশব চন্দ্র নাগ, যিনি কে. সি. নাগ নামেই অধিক পরিচিত। প্রবাদ প্রতিম গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগের জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, প্রবাদ প্রতিম গণিতজ্ঞ কেশব চন্দ্র নাগের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
আধুনিক গণিত – চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য পুস্তকের পথ প্রদর্শক। পরবর্তীতে উচ্চস্তরের পাঠ্য রচনা করেন তিনি। উল্লেখ্য, হুগলি জেলার গুড়াপে তাঁর পৈতৃক জন্মভিটে রয়েছে। সেখানেই নাগ পাড়ায় তিনি ১৮৯৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে এবং গুরুপূর্ণিমার সন্ধিক্ষণেও স্মরণ সভার আয়োজন করা হয়ে থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। এরপর মিত্র ইনস্টিটিউশনে শিক্ষকতার পদে চাকরি করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
