পূর্ব বর্ধমান, ১২ সেপ্টেম্বর, (হি.স.): একেবারে টাকার পাহাড়। টাকা গুনতে আনা হল যন্ত্র। গভীর রাতে পালসীট টোল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার উদ্ধার করে মেমারি থানার পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ১৯ নং জাতীয় সড়কের পালসীট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী যাত্রীবাহি বাসে হানা দেয়। উদ্ধার হওয়া বিপুল পরিমান টাকার নথি দেখাতে না পারায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত শম্ভুনাথ বার্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস ও নবীন কুমার সিং বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এরমধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক ও কৃষ্ণ দাস খালাসি।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
