আগরতলা, ২১ আগস্ট (হি.স.) : পাড়ার বৌদিকে বিয়ে করে প্রতারণার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনা রাজধানী আগরতলা শহরে। উপায় না পেয়ে ওই মহিলা থানার দ্বারস্থ হলেন।
বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে সুষ্ঠু মিমাংসার দাবি নিয়ে পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ প্রতারিত মহিলা ও তার পরিবার। মহিলার নাম পূজা দেব (কাল্পনিক নাম)। বয়স ২৩ বছর। অভিযুক্ত যুবকের নাম রিপন দাস। বয়স ২৪ বছর। বাড়ি আগরতলার আড়ালিয়া শালবাগান এলাকায়।
পূজা দেবকে পরিবারের অজান্তে কসবা কালি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস। কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করেছেন পূজা।
উল্লেখ্য , পূজা দেবের পূর্বে একবার বিয়ে হয়েছে। তার পূর্বের সংসারে একটি ৭ বছরের ছেলে সন্তানও রয়েছে। পূর্বের স্বামী ড্রাগস এর নেশায় আসক্ত বলে তার সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে এক বছর আগে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পরে পূজা। রিপনের প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়েও করেন তারা।
কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার পূজাকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হয়ে সুষ্ঠু মিমাংসার দাবি জানিয়েছেন পূজা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
