আউরাইয়া, ১৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলার বিদূনায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছরের বিশম্ভর দয়ালের বিরুদ্ধে। কিশোরী চার মাসের ভ্রূণ ধরা পড়তেই প্রকাশ্যে আসে ঘটনাটি।
অভিযোগ, প্রসাদের নাম করে খাবার খাইয়ে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে। পরে ওই নাবালিকাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এতদিন নীরব ছিল মেয়েটি। গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পরই পরিবারকে সব জানায় সে। শনিবার এক পুলিশ আধিকারিক জানান , অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।অভিযুক্ত বৃদ্ধকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
