প্রয়াগরাজ, ২২ জুন (হি. স.): রবিবার সকাল থেকেই প্রয়াগরাজে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর প্রদেশে ২৯টি জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রয়াগরাজ, প্রতাপগড়, ফতেপুর, জালাউন, আমেঠি, কানপুর সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, শনিবারের বৃষ্টিতে প্রয়াগরাজের একাধিক এলাকায় জল জমে যায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
