কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : আমার ছেলেমেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না।” বুধবার বর্ধমানের গোদা এলাকায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনকে নিয়ে বৈঠকে মঞ্চ থেকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন আর পড়ার জন্য বাইরে যেতে হবে না। এখানেও সুযোগ পাবেন। এখন নতুন করে একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। কাউকে বাইরে কাজ করতে যেতে হবে না। পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে। তাই যারা বাইরে থাকেন তাদের বলব ফিরে আসুন। কারণ ওখানে কিছু টাকা বেশি পেলেও খাদ্য ঘরবাড়ি কিছুই ভালো করে পাওয়া যায় না। সব টাকা খরচ হয়ে যায়। এখানে ঘরে থাকলে টাকা কম পেলেও সব কিছু পাওয়া যাবে ৷
রেশনের চাল দেওয়া নিয়ে মমতা বলেন, কৃষক বন্ধুরা জানেন আমরা আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম৷ যে ফুড কর্পোরেশন রেশনে আধ ভাঙা চাল দিত। আজকে আমরা গর্বিত আমার কৃষকেরা যে ধান উৎপাদন করে আমরা তাদের কাছ থেকে ধান কিনছি। এর জন্য আমরা ১০ হাজার কোটি টাকা খরচ করি। মানুষকে বিনা পয়সায় চাল দিই।
হিন্দুস্থান সমাচার/অশোক
