কোরবা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দুই আত্মীয়কে খুনের অভিযোগ উঠল ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর এক কনস্টেবলের বিরুদ্ধে। বুধবার সকালে কোরবা জেলার ছিন্দপুরে ঘটনাটি ঘটে।
শেষরাম বিনজওয়ার নামে ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক বচসার জেরে সে তার স্ত্রীর নাবালিকা বোন ও কাকাকে গুলি করে। শেষরামের ছোড়া তিন রাউন্ড গুলিতে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
