ফ্লোরিডা, ৫ জুলাই (হি.স.) : ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি পালমেইরাস। তবে ব্রাজিলিয়ান ক্লাবটির কপাল পুড়েছে ম্যাচের শেষদিকে আত্মঘাতী গোলে।
ষোড়শ মিনিটে পালমারের গোল এগিয়ে নেয় ইংলিশ ক্লাবটিকে। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক চোখধাঁধানো গোল করে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভো। তবে ৮৩ মিনিটে পালমেইরাসের ডিফেন্ডার আগুস্তিন জিয়াইয়ের পায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালে। আরেক কোয়ার্টার ফাইনালে অবশ্য আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেনস। নক আউট পর্বে ওঠা চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে কেবল তারাই এখন টুর্নামেন্টে টিকে আছে। সেমিফাইনালে তারা খেলবে চেলসির সঙ্গে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
