কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): আজ ৫ নভেম্বর। এই দিনটার জন্য অপেক্ষা করছে ইডেন উদ্যান। আজকের দিনে রয়েছে বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। সিএবি চেয়েছিল বিরাট কোহলির জন্মদিনটা আজকের দিনে ভালোভাবে উদযাপন করতে।কিন্তু আইসিসি রাজি হয়নি। তেমনি আজ ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। রবিবার বিশ্বকাপের দুই শীর্ষ দলের মধ্যে লড়াইটা দারুন জমবে ক্রিকেটের নন্দনকাননে।
এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত।দক্ষিণ আফ্রিকাও তাই। শুধুমাত্র নেদারল্যান্ডস এর কাছেই হেরেছে। এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। আজ মেন ইন ব্লু অশ্বমেধের ঘোড়া কি থামাতে পারবে প্রোটিয়ারা? আর কয়েক ঘন্টা বাদেই এর উত্তর মিলবে।
হেড টু হেড – একদিনের বিশ্বকাপে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। কারণ একদিনের বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।হিন্দুস্থান সমাচার /শান্তি
