রায়পুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দেশে নতুন প্রজন্মের জিএসটি কাঠামো কার্যকর করা হয়েছে। দাম কমেছে অনেক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। এমতাবস্থায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেছেন, ৮ বছর ধরে ভুল জিএসটি আরোপ করে দেশকে লুট করা হয়েছে।
মঙ্গলবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেশ বাঘেল বলেছেন, ৮ বছর ধরে ভুল জিএসটি আরোপ করে দেশকে লুট করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা হয়েছে এবং সাধারণ মানুষের আয় সীমিত করা হয়েছে। এই লোকজন আগেও একই কথা বলেছিল যে, এই (জিএসটি) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে। এখন ৮ বছর পরেও, এই লোকজন একই ভাষা পুনরাবৃত্তি করছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
