নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.) : দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতৃত্বদের শুভেচ্ছা বার্তার জন্য শনিবার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বার্তার জবাবে প্রধানমন্ত্রী এক্স-এ জানান , “প্রেসিডেন্ট জেলেনস্কির আন্তরিক শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ভারত-ইউক্রেন সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার আমরা একসঙ্গে ভাগ করে নিচ্ছি। ইউক্রেনের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার শুভ কামনা করেন।”
অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শুভেচ্ছার উত্তরে মোদী জানান, “প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ভারত-ইজরায়েল বন্ধুত্ব আরও গভীর হোক। দুই দেশের জনগণ শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার সুফল ভোগ করুক।”
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
