নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারত সফরের অন্তিম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম। রাষ্ট্রপতির পাশাপাশি মঙ্গলবার উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষণের সঙ্গেও সাক্ষাৎ করেন মরিশাসের প্রধানমন্ত্রী।
এদিন সকালে প্রথমে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মরিশাসের প্রধানমন্ত্রী। এরপর উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন মরিশাসের প্রধানমন্ত্রী। দুই দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
