হরিদ্বার, ৩০ ডিসেম্বর (হি.স.) : দেবভূমি উত্তরাখণ্ডের ২৮টি পবিত্র নদীর জল অযোধ্যায় পাঠানো হয়েছে। আগামী ২২ জানুয়ারি ভগবান রাম লালার অভিষেক অনুষ্ঠানে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য উত্তরাখণ্ডের ২৮টি পবিত্র নদীর জল অযোধ্যায় পাঠানো হয়েছে। গঙ্গা, অলকানন্দা, ভাগীরথী, বিষ্ণু গঙ্গা, মন্দাকিনী, যমুনা, রাম গঙ্গা, গোরি গঙ্গা, কালী গঙ্গা, কোসি, পিন্ডার নদীসহ প্রমুখ নদীর জল ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য পূজার্চনায় সময় ব্যবহার করা হবে।
দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র নদীগুলির জলে ভরা একটি কলসি উত্তরাখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কার্যালয় হরিদ্বারে আনা হবে। প্রাদেশিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পবিত্র জলের কলসিগুলি পুজোর মাধ্যমে আরতি করা হবে।
বিশ্ব হিন্দু পরিষদের এলাকা সংগঠন মন্ত্রী সোহান সিং সোলাঙ্কি জানিয়েছেন, উত্তরাখণ্ডের ২৮টি পবিত্র নদীর পবিত্র জল অযোধ্যায় পাঠানো হচ্ছে। এছাড়াও দেশের প্রধান ও পবিত্র নদীগুলির জলের উৎস থেকে সংগৃহীত জল দিয়ে ভগবান রামলালার অভিষেক সম্পন্ন করা হবে। দেশের সব প্রদেশ থেকে গড়ে ২০০ গ্রাম জল তামার পাত্রে রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর অযোধ্যায় পাঠানো হচ্ছে। অযোধ্যায় সংগৃহীত জল একটি ট্যাঙ্কে সংরক্ষণ করা হবে। তারপরে এই পবিত্র জল দিয়ে ভগবান রামলালার অভিষেক করা হবে।
হিন্দুস্থান সমাচার /অর্পিতা
