• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা শেষে রাহুল গান্ধীকে বটদ্রবা সত্র পরিদর্শনের আবেদন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
National

রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা শেষে রাহুল গান্ধীকে বটদ্রবা সত্র পরিদর্শনের আবেদন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

CliQ INDIA
Last updated: January 22, 2024 2:00 am
CliQ INDIA
Share
4 Min Read
SHARE

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা শেষে আগামীকাল রাহুল গান্ধীর প্রস্তাবিত বটদ্রবা সত্র (অসমের বৈষ্ণবধর্ম প্রবর্তক, আধ্যাত্মিক গুরু মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মভূমি তথা উপাসনাস্থল) পরিদর্শনের আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, আগামীকাল রামমন্দিরে উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান দিয়ে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় খুশি নন। মুখ্যমন্ত্রী ড. শর্মা রাহুল গান্ধীকে ওইদিন এ ধরনের কার্যক্রম না করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, রামমন্দির এবং বটদ্রবা সত্রের মধ্যে রাহুল প্রতিযোগিতায় নামতে চাইছেন। এটা ঠিক নয়। কেননা, দুটি স্থানই তীর্থক্ষেত্র, পবিত্র স্থান। তাই ‘রাহুল গান্ধী ২২ জানুয়ারিকেই বটদ্রবা সত্র পরিদৰ্শন করার দিন হিসেবে বেছে নেওয়ায় আমি ব্যথিত।’ বলেন মুখ্যমন্ত্ৰী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের মহান বৈষ্ণব সাধু-পণ্ডিত, কবি, লেখক, নাট্যকার মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্রবা। টিভিগুলি একদিকে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান দেখাবে, অন্যদিকে রাহুল গান্ধী মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান পরিদর্শন করছেন সম্প্রচার করবে, অসমের জন্য এটা ভালো হবে না। তার চেয়ে ভালো, ওইদিন তিনি বেলা দুটার পর বা সকালের দিকে বটদ্রবা যান।’

ড. শর্মা বলেন, ‘আমি বলব, তিনি যদি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বটাদ্রবায় না যান তবে ভালো হবে।’

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্ৰী আরও বলেন, ‘অসমে ন্যায় যাত্রা উপলক্ষে রাহুল গান্ধী আজই (রবিবার) বটদ্রবা সত্রে যেতে পারতেন। তবে রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের সঙ্গে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়, তাই এই পরামর্শ দিচ্ছি।’

রাহুল গান্ধীক উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন ‘আগামীকাল আপনি মরিগাঁও, নগাঁও, জাগিরোড (মুসলমান সংখ্যাধিক্য এলাকা) যদি এড়িয়ে যান, তা-হলে ভালো হয়। বরং একদিন আপনি বিশ্রাম নিন। এখানকার বাতাস, জল, জমি খুব ভালো। পরিবেশ উপভোগ করুন।’ যোগ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বটদ্ৰবা সত্র সমিতির পক্ষ থেকে তাঁর যাত্রাকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজে থেকে কর্মসূচি তৈরি করেছেন। তা খুব ভালো, যেহেতু তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই আইন-শৃঙ্খলা রক্ষার খাতিকে তাঁর কর্মসূচি পরিবর্তন করতেই পারেন রাহুল।

গুয়াহাটিতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র অনুমতি তাঁর সরকার দেয়নি বলে কংগ্রেসের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটিতে অনুমতি দেওয়া হয়নি এই অভিযোগ ঢাঁহা মিথ্যা। শহরের উপর দিয়ে যাত্রা না করার কথা বলে হয়েছে। কেননা শহরে মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্কুল-কলেজ, যানবাহনের ভিড় ইত্যাদি বহু বিষয় রয়েছে। এমতাবস্থায় এই যাত্রা শহরের বুক চিরে গেলে জ্যাম, রোগীর আনাগোনা ও অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে বলে কংগ্রেস নেতাদের গুয়াহাটি শহরের মধ্য দিয়ে না যেতে বলেছিলেন।

বলেন, ছত্তিশগড়ের সদ্যসমাপ্ত নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় প্রচারাভিযানে যেতে কংগ্রেস (তদানীন্তন) সরকার তাঁকে নিষেধ করেছিল। সরকারের আবেদনে সাড়া দিয়ে ওই জায়গায় প্রচারাভিযান বাতিল করেছিলেন তিনি (হিমন্তবিশ্ব শর্মা)। এটা হলো পরিস্থিতি বুঝে ইতিবাচক পদক্ষেপ নেওয়া এবং সরকারের আজ্ঞা পালনের জ্বলন্ত উদাহরণ, বলেন মুখ্যমন্ত্রী।

তবে মুখ্যমন্ত্ৰী শৰ্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, জেনেশুনে কংগ্রেস যদি অনুমতি ছাড়াই গুয়াহাটিতে যাত্ৰা করে, তবে ‘জাতীয়স্তরের মিডিয়ায় অপ্রয়োজনীয় লাইমলাইট ’ এড়াতে তাৎক্ষণিক কোনও মামলা দায়ের করা হবে না। কিন্তু পরে একটি মামলা দায়ের করা হবে এবং পরিচয় খোলসা না করে বলেন, লোকসভা নির্বাচনের তিন-চার মাস পর সমাবেশে অংশগ্রহণকারী দুই ‘ব্যাড এলিমেন্টস’কে গ্রেফতার করা হবে।

বলেন, আসাম পুলিশ ইতিমধ্যে যাত্রা এবং এর প্রধান সংগঠক কেবি বাইজুর বিরুদ্ধে যোরহাট শহরে অনুমোদিত পথ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত এফআইআর নথিভুক্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ

You Might Also Like

দিল্লিতে বিপদসীমা ছুঁইছুঁই যমুনার জলস্তর, আরও বৃদ্ধির আশঙ্কা!
দিল্লির বাতাস দূষিতই, ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছল গুণগতমান সূচক
২৯ জানুয়ারি পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ, শিক্ষার্থীদের চাপ-মুক্ত করতে কথা বলবেন প্রধানমন্ত্রী
রাজস্থানের ১৯৯টি আসনে শুরু ভোটগ্রহণ; নিরাপত্তা আঁটোসাঁটো, লড়াইয়ে মূলত বিজেপি ও কংগ্রেস
এই বর্ষায় ৪৬ শতাংশের বেশি বৃষ্টি হিমাচলে, দুর্যোগ কাটছেই না

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
Next Article উত্তরপূর্বের ৩ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অভিষেকের শুভেচ্ছা
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?