ভোপাল , ২১ আগস্ট : (হি. স.) : মধ্যপ্রদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার পেতে চলেছে জবলপুরবাসী। শনিবার (২৩ আগস্ট ) কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি ও মুখ্যমন্ত্রী মোহন যাদব যৌথভাবে উদ্বোধন করবেন মদনমহল-দমোহ নাকা ফ্লাইওভার।
বৃহস্পতিবার জনকল্যাণ দফতরের মন্ত্রী রাকেশ সিংঈম এ জানান , প্রায় ১০৫২ কোটি টাকায় তৈরি ৬.৮৫ কিমি দীর্ঘ এই প্রকল্পে রয়েছে ১৯২ মিটার লম্বা কেবল-স্টে ব্রিজ ও তিনটি বো-স্ট্রিং স্টিল ব্রিজ। যানজট কমিয়ে মদনমহল থেকে দমোহ নাকা পৌঁছনো সময় ৪৫ মিনিট থেকে কমে হবে মাত্র ৬-৮ মিনিট। ফ্লাইওভারের তলায় গড়ে তোলা হয়েছে পার্ক, ওপেন জিম ও ক্রীড়াঙ্গন, লাগানো হয়েছে প্রায় ৫০ হাজার গাছ। প্রকল্প ঘিরে শহরে তৈরি নতুন আধুনিক চেহারা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
