নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার, ২০২৪ প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । দেশের সবচেয়ে পুরোনো এবং সম্মানজনক পুরস্কার এটি । ভূ-বিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয় । জীবনকৃতি সম্মান, জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার এবং জাতীয় যুব ভূ-বিজ্ঞান পুরস্কার, এই তিন বিভাগে সম্মান জানানো হয় । রাষ্ট্রপতি বলেন, ভূবিজ্ঞানীরা প্রাকৃতিক সম্পদের সংরক্ষকের পাশাপাশি ভবিষ্যতের নির্মাতাও। রাষ্ট্রপতি বলেছেন, ভূ-বিজ্ঞানীদের ভূমিকা কেবল খনির মধ্যেই সীমাবদ্ধ নয়। ভূ-পরিবেশগত স্থায়িত্বের উপর খনির প্রভাবও বিবেচনা করা প্রয়োজন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
