পাটনা, ১৫ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বুধবার ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, দারভাঙার আলীনগর বিধানসভা আসন থেকে প্রতিদ্বিন্দ্বিতা করবেন সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। অন্যদিকে, আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে বক্সার আসনের প্রার্থী করা হয়েছে।
প্রার্থী তালিকা অনুসারে, রাম চন্দ্র প্রসাদ হায়াঘাট আসন থেকে, ছোটী কুমারী এবং রাকেশ ওঝা যথাক্রমে ছাপড়া এবং শাহপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বীরেন্দ্র কুমার এবং মহেশ পাসোয়ান তফসিলি জাতির জন্য সংরক্ষিত রোসেরা এবং আগিয়াওন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকা অনুসারে, রঞ্জন কুমার মুজাফফরপুর থেকে এবং সুভাষ সিং গোপালগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৪৩ সদস্যের বিহার বিধানসভার নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে, ৬ এবং ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
