নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছুটা অংশ। সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে পঞ্জাব এবং হরিয়ানায়। পঞ্জাবের চণ্ডীগড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। হরিয়ানায় অম্বালা, হিসার, রোহতক, ভিওয়ানি, যমুনানগর, পঞ্চকুল্লা, কারনালের মতো অনেকগুলি জেলা বিপর্যস্ত।
বর্ষার শুরুতেই অতিবৃষ্টিতে আশঙ্কায় কৃষকেরা। অতিবৃষ্টির জেরে কোলহান অঞ্চলে জনজীবন ব্যাহত। একাধিক নদীর জলস্তর বেড়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
