বিশাখাপত্তনম, ২১ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ বলেন যে, আন্তর্জাতিক যোগ দিবস ভারতের জন্য মহান সম্মানের বিষয়। শনিবার সকালে বিশাখাপত্তনমে আয়োজিত যোগান্ধ্র অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চন্দ্রবাবুর প্রচেষ্টায় আমরা (ভারত) একটি নতুন বিশ্ব রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গেছি। ঋগ্বেদে যোগের অনন্যতার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী যোগকে সর্বজনীন করে তুলেছেন।
বিশাখাপত্তনমে এদিন সকালে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে যোগাসন করার জন্য লক্ষ লক্ষ মানুষ সমুদ্র সৈকতে জড়ো হন। রাজ্যপাল আব্দুল নাজির, চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ, নারা লোকেশ, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন এদিন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
