নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার জাতির জনকের জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। মহাত্মা গান্ধীর প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গান্ধী জয়ন্তী হলো বাপুর অসাধারণ জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যাঁর আদর্শ মানব ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছে। তিনি দেখিয়েছিলেন কীভাবে সাহস এবং সরলতা মহান পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। তিনি মানুষের ক্ষমতায়নের অপরিহার্য উপায় হিসেবে সেবা এবং করুণার শক্তিতে বিশ্বাস করতেন। একটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা তাঁর পথ অনুসরণ করে যাব।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
