নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): কুয়াশায় মোড়া দিল্লি। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫০টি উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে। ২৫০টিরও বেশি বিমান দেরিতে উড়ছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। নতুন বছর উদযাপনে বেড়াতে বেরিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছিল। বলেছিল, মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কিন্তু জানা গিয়েছে, এ দিনের দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছে। কয়েক মিটার দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। এছাড়াও কুয়াশার জেরে উত্তর ভারতের অনেক ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে রেল সূত্রে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
