জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে শনিবারও স্থগিত রাখা হয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। এই নিয়ে টানা ১২-দিন স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণেই টানা ১২-দিন শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিকুটা পাহাড়ে ভূমিধস এবং রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে তীর্থযাত্রা ভক্তদের জন্য অসুরক্ষিত হয়ে পড়েছে। ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখেই বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
