• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > আজ দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী, করবেন প্রায় ১৬ হাজার কোটি টাকায় নির্মিত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
National

আজ দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী, করবেন প্রায় ১৬ হাজার কোটি টাকায় নির্মিত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

CliQ INDIA
Last updated: December 21, 2025 2:40 am
CliQ INDIA
Share
4 Min Read
SHARE

গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : আজ শনিবার অপরাহ্ন প্ৰায় তিনটা নাগাদ দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে আজ তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত, চার হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়া আগামীকাল উজান অসমের নামরূপে ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কয়েকটি কাৰ্যসূচিতে অংশগ্রহণ করবেন প্ৰধানমন্ত্ৰী। দুদিনের সফরে প্রধানমন্ত্রী মোদী প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস ছাড়াও ঐতিহাসিক অসম আন্দোলনের শহিদ স্মারকক্ষেত্ৰে গিয়ে ৮৬০ জন শহিদকে শ্রদ্ধা জানাবেন।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বিকালে নিৰ্ধারিত ২:৪৫ মিনিটে পশ্চিমবঙ্গ থেকে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২:৫৫ মিনিটে বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। প্ৰসঙ্গত বছরে ১.৩ কোটি ‎যাত্ৰী পরিচালনাযোগ্য ডিজাইনকৃত এবং অত্যাধুনিক রানওয়ে, এয়ারফিল্ড সিস্টেম, অ্যাপ্ৰন এবং ট্যাক্সি ওয়ারে উন্নীত করা হয়েছে গুয়াহাটি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল। বলা হচ্ছে, এই টার্মিনালটি ভারতের মধ্য সর্বাধিক উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে।

উত্তর-পূৰ্বাঞ্চলে স্থানীয়ভাবে উপলব্ধ প্ৰায় ১৪০ মেট্ৰিক টন বাঁশ দিয়ে তৈরা করা হয়েছে টাৰ্মিনাল ভবনে। একে সাজানো হয়েছে ‎কাজিরঙার সবুজ প্ৰাকৃতিক দৃশ্য, জাঁপি আকৃতি, মোহনীয় গণ্ডারের প্ৰতীক। এছাড়া অসমের জাতীয় অর্কিড-ফুল কপৌকে প্ৰতিফলিত করে ‎৫৭ প্রজাতির অৰ্কিডের আধারে স্তম্ভ নির্মাণ করা হয়েছে। সঙ্গে নিৰ্মাণ করা হয়েছে প্ৰায় এক লক্ষ স্থানীয় প্ৰজাতির উদ্ভিদ ব্যবহার করে এক অনন্য সুন্দর ‘স্কাই ফরেস্ট’। টাৰ্মিনালটি বিমানযাত্ৰীদের জন্য বিভিন্ন সুবিধা এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্ৰে নতুন মানদণ্ড নিৰ্ধারণ করেছে। দ্ৰুত, নন-‎ইন্ট্ৰাসিভ সিকিউরিটি স্ক্ৰিনিঙের জন্য ফুল-বডি স্ক্যানার, ‘ডিজিটালযাত্ৰা’-চালিত কন্টেক্টলেস ট্ৰ্যাভেল, স্বয়ংক্ৰিয় ব্যাগেজ ‎পরিচালনা, ফাস্ট-ট্ৰ্যাক ইমিগ্ৰেশন এবং এআই-চালিত এয়ারপোর্ট অপারেশনের নিরবচ্ছিন্ন, নিরাপদ ও ফলপ্ৰসূ ‎যাত্ৰা নিশ্চিত করবে নবনির্মিত টার্মিনালটি।

এর পর অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু পূর্ণায়ব মূর্তি উন্মোচন করবেন তিনি। উল্লেখ্য, কংগ্ৰেস নেতা গোপীনাথ বরদলৈকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করেছিল অটলবিহারী বাজপেয়ী সরকার। বিকাল ৪:১৫ মিনিটে নতুন টাৰ্মিনাল পরিদৰ্শন কর সেখানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিমানবন্দর চত্বরে অনুষ্ঠিত জনসভা শেষে বিকাল ৪:৫৫ মিনিটে তিনি রওয়ানা হবেন বশিষ্ঠ এলাকায় অবস্থিত বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনের উদ্দেশ্যে। বিকাল ৫:১৫ মিনিটে বাজপেয়ী ভবনে গিয়ে দলীয় কাৰ্যকৰ্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

খানাপাড়ায় অবস্থিত কইনাধরা রাজ্য অতিথিশালায় নৈশযাপন করে আগামীকাল রবিবার সকাল ৯:৪৫টায় গুয়াহাটির বরাগাঁওয়ে অবস্থিত শহিদ স্মারকক্ষেত্ৰে গিয়ে অসম আন্দোলনে শহিদদের ‎শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। ‎শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর ব্রহ্মপুত্র নদে একটি চলমান ফেরিতে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ শীর্ষক এক বিশেষ কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন মোদী। ব্রহ্মপুত্র পারাপারের সময় প্রস্তাবিত মতবিনিময়ে মাধ্যমে অসমে এক অনন্য নদী পর্যটনের অনুঘটক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছিলেন, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরঙা জাতীয় উদ্যান পরিদর্শন করেছিলেন। যার ফলে কাজিরঙা ন্যাশনাল পার্কে বেড়েছে দেশ-বিদেশের পর্যটকদের ভিড়।

এই অনুষ্ঠানের পর তিনি উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত নামরূপের উদ্দেশ্যে রওয়ানা হবেন। নামরূপে গিয়ে তিনি ব্ৰহ্মপুত্ৰ ভ্যালি ফাৰ্টিলাইজার কৰ্পরেশন লিমিটেড চত্বরে প্রস্তাবিত ১২ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষম নতুন ব্ৰাউনফিল্ড অ্যামনিয়া-ইউরিয়া সার প্ৰকল্পে ভূমিপূজন করবেন।

১২,৬০০ কোটির বেশি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত প্ৰকল্পটি অসম সহ প্রতিবেশী রাজ্যগুলির সারের প্ৰয়োজনীয়তা পূরণ, আমদানির ওপরত নিৰ্ভরশীলতা হ্ৰাস, বহু কর্মসংস্থানের সুযোগ সহ ‎আঞ্চলিক অৰ্থনৈতিক উন্নয়নের ক্ষেত্ৰে অনুঘটক হিসেবে কাজ করবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

You Might Also Like

‘বড়োল্যান্ড শান্তি চুক্তি নিয়ে একদা উপহাস তাচ্ছিল্য করত কংগ্রেস, আজ বড়োভূমিতে কেবল শান্তি ও উন্নয়ন, তাঁরা শক্তিশালী’: অমিত শাহ | BulletsIn
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা বিজেপির
NPCI ব্লকচেইন, AI এর উপর যৌথ গবেষণা পরিচালনা করতে IISc-এর সাথে হাত মিলিয়েছে
গুয়াহাটির মহাবাহু ব্রহ্মপুত্রের ওপর ভারতীয় বায়ু সেনার এয়ার শো, প্রদর্শন ১৫ ধরনের ৭৫টি বিমানের পরাক্ৰম
উত্তর ত্রিপুরায় পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার হেরোইন, গ্রেফতার এক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article কড়া নিরাপত্তায় ইউনূসের উপস্থিতিতে হাদিকে সমাধিস্থ করা হল নজরুল ইসলামের সমাধির পাশে
Next Article প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৩
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?