শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রার বালতাল মার্গের কাছে ধসে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জেরে জম্মু থেকে শ্রী অমরনাথজি যাত্রা স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘটে রেলপথরি এলাকায়, জড মোড়ের কাছে। ধস নামার সময় একাধিক তীর্থযাত্রী নিচে পড়ে যায়। আহতদের বালতাল বেস ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলাকে মৃত ঘোষণা করা হয়। তিনি রাজস্থানের বাসিন্দা সোনা বাঈ বলে জানা গেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
