নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি বলে শুক্রবার দাবি করলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি জানান, দেশের সামরিক প্রস্তুতি সবসময় ‘সর্বোচ্চ স্তরে’ রাখতে হয়। সারা বছর, চব্বিশ ঘণ্টা ধরে তা রাখতে হয়।
এদিন এক প্রতিরক্ষা সেমিনারে তিনি বলেন, যুদ্ধে কোনও দ্বিতীয় স্থানাধিকারী থাকে না। যে কোনও সামরিক বাহিনীকে সবসময় সতর্ক থাকতে হবে এবং উচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে হবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
