আইজল, ফেব্রুয়ারি : আগামী ২৬ ফেব্রুয়ারি গুচ্ছ কর্মসূচি নিয়ে একদিনের মিজোরাম সফরে আসছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এদিন রাজধানী আইজলে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ১৮-তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি।
এছাড়া আইজলে নবম মিজোরাম বিধানসভায় ভাষণ দেবেন এবং রাজভবন পরিদর্শন করবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ। উপ-রাষ্ট্রপতি রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন, জানা গেছে সরকারি সূত্রে।
