জামতারা (ঝাড়খণ্ড), : ভয়াবহ রেলদুর্ঘটনা ঝাড়খণ্ডে। অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে এখনও অবধি খবর। আহত বহু। জামতাড়া ও করমাতন্ডের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
জানা গেছে, অঙ্গা এক্সপ্রেসে আগুন লাগার খবর পেয়ে যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দেন। এইসময় সামনে থেকে আসা ঝাজা-আসানসোল ট্রেনটি যাত্রীদের ওপর দিয়ে চলে যায়। এই দুর্ঘটনায় এখনও অবধি ১২ জনের মৃত্যুর খবর আসছে এবং কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল প্রশাসন, রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
