নয়াদিল্লি, ফের বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। বুধবার দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজ কুমার আনন্দ মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন, পাশাপাশি আম আদমি পার্টি থেকেও পদত্যাগ করেছেন তিনি। আচমকা কেন তিনি এএপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, তাও জানিয়েছেন রাজ কুমার আনন্দ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ কুমার আনন্দ বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সম্পর্কটা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন ”রাজনীতি বদলেগি তো দেশ বদলেগা”…এখন রাজনীতি বদলায়নি কিন্তু রাজনীতিবিদ বদলেছে। আমি আমার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছি।”
