নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। রাবড়ি দেবী ছাড়াও এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন লালুর মেয়ে মিসা ভারতীও। রাবড়ি দেবী, মিসা ও হেমা যাদবকে এদিন অন্তর্বর্তী জামিনও প্রদান করেছে আদালত।
এই মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাবড়ি দেবী, মিসা ও হেমা যাদবকে অন্তর্বর্তী জামিন প্রদান করেছে আদালত। জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় শুনানির জন্য এদিন আদালতে হাজিরা দেন রাবড়ি দেবী ও মিসা। আদালত তাঁদের আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন প্রদান করেছে, একইসঙ্গে হেমা যাদবকেও অন্তর্বর্তী জামিন প্রদান করেছে আদালত।
