নয়াদিল্লি, ”আইএনডিআই” জোটের সমস্ত দায়ভার নিতে হবে রাহুল গান্ধীকেই, রবিবার সরাসরি জানিয়ে দিলেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর বেশ কয়েকটি বিরোধী দল সমস্যায় পড়বে।
আইএনডিআই জোট নিয়ে এদিন নাকভি আরও বলেন, সঠিক নেতৃত্ব এবং নীতির অভাব রয়েছে। এই জোটের সকলেই প্রধানমন্ত্রী হতে চাইছেন। সাধারণ মানুষ কংগ্রেস পরিচালিত রিমোর্ট কন্ট্রোল সরকার চায় না। বিজেপিকে ভোটে চ্যালেঞ্জ করার কোনও ক্ষমতাই নেই আইএনডিআই জোটের।
