উত্তর প্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে গেলে প্রাণ হারান পাঁচজন যাত্রী। দুর্ঘটনাটি বিহার থেকে দিল্লিগামী একটি বেসরকারি বাসে ঘটে, যেখানে প্রায় ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুইজন মহিলা ও দুই শিশু-সহ মোট পাঁচজন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই বাসের চালক ও কন্ডাক্টর পলাতক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
BulletsIn
-
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরবেলা, উত্তর প্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায়।
-
বিহার–দিল্লি রুটে চলাচলকারী একটি বেসরকারি বাসে আগুন লাগে চলন্ত অবস্থায়।
-
বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
-
হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন।
-
আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুইজন শিশু ও দুইজন মহিলা।
-
বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
-
ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়।
-
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
-
প্রশাসন জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
