আমেদাবাদ, অভিযান চালিয়ে ৬ পাকিস্তানিকে পাকড়াও করল গুজরাট এটিএস। পাশাপাশি তাদের থেকে উদ্ধার হল ৪৮০ কোটি টাকার মাদক। জানা গেছে, গুজরাটের পোরবন্দরের ৩৫০ কিলোমিটার দূরে যৌথ অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে এনসিবি, ভারতের উপকূল রক্ষী বাহিনী এবং গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড।
জানা গেছে, প্রথমে পাকিস্তানি নৌকাটিকে ধাওয়া করা হয়। বুঝতে পেরে সেটি নিয়ে ভারতীয় জলসীমার বাইরে বেরিয়ে যেতে চেষ্টা করলে তৎপরতার সঙ্গে নৌকাটিকে ধরে ফেলে ভারতের উপকূল রক্ষী বাহিনী। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি পোরবন্দর থেকেই মাদক বাজেয়াপ্ত করেছিল উপকূল রক্ষী বাহিনী এবং এনসিবি। তারপর থেকেই সতর্ক ছিল তারা।
