কুপ্পম অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে সুরাপ্রেমীদের সুখবর শোনালেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। সোমবার তাঁর ঘোষণা টিডিপি অন্ধ্রে ক্ষমতা দখল করলে মদের দাম কমানো হবে। আমজনতা কম দামে ভাল মানের মদ পাবে।
চন্দ্রবাবু তাঁর বিধানসভা কেন্দ্র কুপ্পমে দলীয় সভায় বলেন, ‘‘আর ৪০ দিন পরে আমরা অন্ধ্রে সরকার গড়ব। শুধু ভাল মানের নয়, মদের দাম কমানোর দায়িত্বও আমরা নেব।’’ প্রসঙ্গত, চন্দ্রবাবুর শ্বশুর প্রয়াত এনটি রাম রাও আশির দশকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন। সেসময় এনটিআর মন্ত্রিসভার সদস্য ছিলেন চন্দ্রবাবু।
