পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) প্রায় ১৩,৮৫০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় বহুদিন ধরে পলাতক অভিযুক্ত মেহুল চোক্সী অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হয়েছে। ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম সরকার এই পদক্ষেপ নিয়েছে। চোক্সী বর্তমানে সে দেশের একটি জেলে আটক রয়েছেন। এই গ্রেফতারি তার বিরুদ্ধে জারি থাকা একাধিক পরোয়ানার ভিত্তিতেই হয়েছে।
BulletsIn
-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৮৫০ কোটি টাকার তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে।
-
ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম সরকার এই পদক্ষেপ নিয়েছে।
-
বেলজিয়ামের পুলিশ গত শনিবার তাকে গ্রেফতার করে।
-
মেহুল চোক্সী বর্তমানে বেলজিয়ামের একটি জেলে আটক রয়েছে।
-
মুম্বইয়ের আদালত তার বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
-
প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি হয় ২০১৮ সালের ২৩ মে।
-
দ্বিতীয় পরোয়ানা জারি হয় ২০২১ সালের ১৫ জুন।
-
এই পরোয়ানাগুলির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
-
দীর্ঘদিন ধরে পলাতক থাকা চোক্সীকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত।
-
তার গ্রেফতারির পর ভারত এখন তাকে দেশে প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারে।
