নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, স্বস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় এখনও পর্যন্ত সারা দেশে ৯ লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। সোমবার নয়াদিল্লিতে এক স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা উল্লেখ করেছেন, ইতিমধ্যেই ৩.৬ কোটিরও বেশি মানুষের স্ক্রিনিং করা হয়েছে এবং ২ অক্টোবরের মধ্যে এই সংখ্যা চার কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশের স্বাস্থ্য পদ্ধতি নিরাময়মূলক দৃষ্টিভঙ্গি থেকে একটি সামগ্রিক মডেলে স্থানান্তরিত হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রতিরোধ, স্বাস্থ্য প্রচার, সনাক্তকরণ এবং নিরাময়মূলক যত্ন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
