কলকাতা, ১ সেপ্টেম্বর, (হি.স.): উত্তর রেলওয়ের ১৩১৫১ কলকাতা – জম্মু তাওয়াই এক্সপ্রেস (যাত্রা ০১.০৯.২০২৫), ১৩১৫২ জম্মু তাওয়াই – কলকাতা এক্সপ্রেস (যাত্রা ০১.০৯.২০২৫) ও ১২৩৩২ জম্মু তাওয়াই – হাওড়া এক্সপ্রেস (যাত্রা ০১.০৯.২০২৫) এবং ২২৩১৭ শিয়ালদহ – জম্মু তাওয়াই এক্সপ্রেস (যাত্রা ০১.০৯.২০২৫) বাতিল থাকবে।
রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানিয়ে বলা হয়েছে, ওই রেলপথের উপর জম্মু তাওয়াই ডিভিশনে দুটি (০২) সেতুতে অ্যালাইনমেন্টে সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
