নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সমগ্র দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে শিক্ষা, জাতীয় ইস্যু, পরিবেশ বিষয়ক ও অন্যান্য সমসাময়িক সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রীয় অধিবেশনে ছাত্রছাত্রীদের থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে এবিভিপি তাদের প্রস্তাব গ্রহণ করবে।
এবিষয়ে এভিবিপি-এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্লা বলেছেন, এবিভিপি শিক্ষা, সমাজ, রাষ্ট্র, পরিবেশ প্রভৃতির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত বা পরামর্শ দেওয়ার জন্য সারা দেশের ছাত্রদের কাছে আবেদন করছে। উপরোক্ত শৃঙ্খলাগুলি অত্যন্ত পরিবর্তনশীল প্রকৃতির; বিষয়গুলির উপর দেশের যুবসমাজের ভাবনাচিন্তা দেশের পরিকল্পনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ স্থান দাবি করে৷ অমৃত মহোৎসব অধিবেশনে দেশজুড়ে ছাত্রছাত্রীদের থেকে সংগৃহীত পরামর্শগুলির উপর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পরে, বিদ্যার্থী পরিষদের ভবিষ্যত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
শিক্ষার্থীরা উপলভ্য গুগল ফর্মের মাধ্যমে উপরোক্ত বিষয়গুলিতে তাদের মতামত/পরামর্শ পাঠাতে পারবেন ।এবিভিপির ফেসবুক পেজ, এক্স (পূর্বতন টুইটার), ইন্সটাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি৷ তারা এবিভিপির ইমেল এড্রেস [email protected] এ তাদের মতামত অথবা পরামর্শ পাঠাতে পারেন।
চলতি বছর ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশন । সেখানে গোটা দেশের ছাত্রছাত্রীদের থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে এবিভিপি প্রস্তাব তৈরি করবে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পরে এবিভিপি রাষ্ট্রীয় সম্মেলনে উপরোক্ত প্রস্তাবগুলি পাস করা হবে ।
উল্লেখ্য, এবিভিপি রাষ্ট্রীয় অধিবেশন এবং রাষ্ট্রীয় কার্যকারী পরিষদের বৈঠকগুলিতে শিক্ষা, পরিবেশ সহ নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পাস করে থাকে ও এই গৃহীত প্রস্তাবগুলির উপর ভিত্তি করে দেশব্যাপী ইউনিটস্তরে ছাত্রযুবদের সাথে এবিভিপি নির্ধারিত লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে, যার ফলস্বরূপ সমাজে আশাবাদী পরিবর্তন আনতে সচেষ্ট হয় । হিন্দুস্থান সমাচার / কাকলি
