নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনায় শশী থারুর, মণীশ তিওয়ারিদের বলতে না দেওয়ায় কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, এটা স্পষ্ট যে, যেসব সাংসদকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিদেশে পাঠানো হয়েছিল, তাদের ‘রাহুল-অকুপাইড কংগ্রেস’ সংসদে কথা বলতে দিচ্ছে না। শশী থারুর, মণীশ তিওয়ারিদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাঁরা কি যথেষ্ট দক্ষ নয়? তারা কি কথা বলতে জানেন না?
অনুরাগ ঠাকুর আরও বলেছেন, কংগ্রেস কি ভেবেছিল যে, যদি তাদের নিজস্ব সাংসদরা এসে বলে যে বিশ্বের দেশগুলি সন্ত্রাসী হামলার সমালোচনা করেছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে, তাহলে তা ‘রাহুল-অকুপাইড কংগ্রেস’-কে চিমটি কাটবে। কারণ ‘রাহুল-অকুপাইড কংগ্রেস’ কেবল অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি চেয়েছিল। তারা সশস্ত্র বাহিনীকে অবমূল্যায়ন করতে চেয়েছিল, প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রীদের স্পষ্টীকরণের পরেও তাদের সুর একই ছিল। এটি দেখায় যে কংগ্রেস কার পাশে দাঁড়িয়ে আছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
