পাটনা, ২৩ অক্টোবর (হি.স.) : মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা হতেই আরজেডি ও লালু প্রসাদ যাদবকে কটাক্ষ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সম্রাট বৃহস্পতিবার বলেছেন, লালু প্রসাদ চান কেবল তাঁর পরিবারের সদস্যরাই মুখ্যমন্ত্রী হন।
আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, এটা শুরু থেকেই বোঝা গিয়েছিল। বিহারের মানুষ জানে, লালু প্রসাদ যাদব কখনও তাঁর পরিবার ছাড়া অন্য কাউকে ক্ষমতা দেবেন না। তাঁরা সমস্ত আসনের জন্য প্রার্থী ঘোষণা করতে থাকেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদের উপর অটল থাকেন। নৈরাজ্য এটাই। লালু প্রসাদ যাদব চান কেবল তাঁর পরিবারের সদস্যরাই মুখ্যমন্ত্রী হন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
