নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): রাষ্ট্রপতি জি-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। তাঁর জীবন এবং নেতৃত্ব দেশজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। শুক্রবার সকালে এভাবেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী জানান, জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি তাঁর অটল অঙ্গীকার সকলের জন্য আশা এবং শক্তির আলোকবর্তিকা। তিনি সর্বদা দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
