
জম্মু, ১৮ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারালেন একজন অগ্নিবীর সৈনিক। এছাড়াও বিস্ফোরণে দু’জন জখম হয়েছেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন ‘অগ্নিবীর’ সৈনিক নিহত হয়েছেন এবং দু’জন আহত হয়েছেন।
সেনা সূত্রের খবর, ফরওয়ার্ড এলাকায় একটি ল্যান্ডমাইন্ড বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণে ৩ জন জখম হন, তাঁদের উদ্ধার করে উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন অগ্নিবীর সৈনিকের মৃত্যু হয়েছে। জখম দু’জনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
